ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে মন্দির পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

admin ঢাকা
আপডেট: 18 November 2018, 20:52

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৪টি জগদ্ধাত্রী পূজা মন্দির পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। গত শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের উত্তর ফিংড়ী ঠাকুরপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির, উত্তর ফিংড়ী পূর্বপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির, নাটানা জগদ্ধাত্রী পূজা মন্দির ও দক্ষিণ ফিংড়ী দাশপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দির পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশীদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংবাদিক হাফিজুর রহমান মাসুম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সদর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদর যুবলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মোনায়ার হোসেন অনু, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিটু, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ শাহাবাজ খান, জেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন প্রমুখ।
পরিদর্শনকালে নজরুল ইসলাম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মের নামে মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করে না। বাংলার মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *