আশাশুনি প্রতিনিধি: আশাশুনির নওয়াপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে টিকেট মিতালী যুবসংঘ একাদশ বিজয়ী হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) বিকালে নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে জগদ্ধাত্রী পূজা মন্ডপ মাঠে ২য় সেমিতে মুখোমুখি হয় নওয়াপাড়া বেতনা যুব সংঘ ফুটবল একাদশ বনাম টিকেট মিতালী যুব সংঘ ফুটবল একাদশ।
খেলার নির্ধারিত সময়ে ১-১ গোল ড্র করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে টিকেট দল ৫-৪ গোলের ব্যবধানে নওয়াপাড়াকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন বাবলুর রহমান। ধারাভাষ্যে ছিলেন আবু মুছা, আশরাফুজ্জামান ও প্রভাষক সুমঙ্গল।
আগামীকাল মঙ্গলবার (২০ নভেম্বর) বিকালে গাভা ও টিকেট ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
