ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 21:14

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় নৌকার পক্ষে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপির পক্ষে আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও সাবেক নলতা ইউপি চেয়ারম্যান আসাদুর রহমান সেলিম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার শামছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মহিবুল্লাহ, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুব লীগ নেতা শিমুল হোসেন প্রমুখ।
বৈঠাকে বক্তারা বলেন, দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে সাতক্ষীরায় মেডিকেল কলেজ ও দেশের স্বাস্থ্যখাতসহ দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। সুতারাং সকলকে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনা করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *