ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আ’লীগের কর্মী সমাবেশ

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 21:07

শ্যামনগর প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে সারাদেশে বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াতের সন্ত্রাসি কার্যকলাপ রুখতে ও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিতে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এবং সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।
আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ডা. মুজিবর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ জিএম আকবর কবীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী খোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কামরুল হায়দার নান্টু, পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *