ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগ: সুলতানপুর ক্লাবকে হারিয়ে ফাইনালে টাউন স্পোর্টিং ক্লাব

admin
November 17, 2018 8:35 pm
Link Copied!

আবু রাইয়ান: সাতক্ষীরায় বাফুফে জেলা ১ম বিভাগ ফুটবল লীগে টাউন স্পোর্টিং ক্লাব ও সুলতানপুর ক্লাবের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) বিকেল তিনটায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে সুলতানপুর ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে টাউন স্পোর্টিং ক্লাব। ম্যাচের প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় টাউন স্পোর্টিং ক্লাব। দলের ৯নং জার্সি পরিহিত সিদ্দিকের গোলে এগিয়ে যায় তারা। এর ১০ মিনিট পর আবারো সিদ্দিক গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। ২ গোলে এগিয়ে থেকেও গোলক্ষুধা যেন মিটছিল না টাউন ক্লাবের ফুটবলারদের। ৬৩ মিনিটে তৃতীয় গোল করেন ইকরামুল। শেষ দিকে রিজভির গোলে সুলতানপুর ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে টাউন স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন ইকবাল আল বাবলু, জাঙ্গাগীর কবির, মমিনুল রহমান ও আসাদুর রহমান।
এদিকে রবিবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় একই ভেন্যুতে লীগের দ্বিতীয় সেমিফাইনালে পি.কে ইউনিয়ন ক্লাবের মুখোমুখি হবে ভাঁলুকা চাদপুর সবুজ সংঘ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।