ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

admin
November 17, 2018 8:32 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণবাদ সেন্টাল হাইস্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন প্রার্থী সুকুমার মন্ডল, বিকাশ কান্তি হালদার, ইউনুছ মৃধা ও আব্দুল আলিম নির্বাচিত হন। মহিলা সদস্য পদে ২ জন প্রার্থীর মধ্যে তানজিলা বেগম নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র গাতিদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন সময় স্কুল পরিদর্শন করেন দেবহাটা থানার অফিসার ইনচাজ সৈয়দ মান্নান আলী, এস আই মোস্তাফিজুর রহমান, কুলিয়ার ইউপি প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পদক বিধান বর্মন, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক বিজয় ঘোষ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য অচিন্ত মন্ডল, সাধারণ সম্পাদক রমজান মন্ডল, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পদক দীলিপ মন্ডল, ইউপি সদস্য শ্যামলী রাণী মন্ডল, দেবাশিষ মন্ডল প্রমুখ। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মিজানুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।