ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 17 November 2018, 20:30

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে সক্ষম হননি তারা। শনিবার ভোরে সীমান্তের পুটখালী এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ সোহেল আহমেদ জানান, বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ পশ্চিমপাড়া আম বাগানের ভিতর ফেন্সিডিলের চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৩৯৭ বোতল ফেন্সিডিলি উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *