ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় বোমা হামলায় যুবলীগ নেতাসহ আহত ৩

admin ঢাকা
আপডেট: 16 November 2018, 22:41

বেনাপোল (যশোর) প্রতিনিধি: শার্শার উলাশীতে বোমা হামলায় যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উলাশীর মির্জাপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- উলাশী গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে যুবলীগ নেতা শরিফুল ইসলাম পিপুল (৪২), তার সঙ্গী সাইদুল ইসলামের ছেলে আব্দুল ওহাব (৩৫) ও নির্বাসখোলা গ্রামের ভ্যান চালক ইমান আলীর ছেলে আবুল কাশেম।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে উলাশীর মির্জাপুর থেকে বাড়ি ফেরার সময় মির্জাপুর ঈদগাহ নিকট পৌঁছলে একদল দুর্বত্ত তাদের ভ্যান লক্ষ করে দুটি হাত বোমা নিক্ষেপ করে। এতে তিনজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
শার্শা থারার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *