ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীর এল্লারচরে ৪ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট

admin ঢাকা
আপডেট: 16 November 2018, 22:28

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচরে ৪ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘যে মুখে বলি মা, সে মুখে মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি’ স্লোগানে শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে এল্লারচর ফুটবল মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে মেসার্স সোনালী ফিসকে ১-০ গোলে পরাজিত করে যশোরের সরদার ফুটবল একাদশ ফাইনালে ওঠে।
ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহাদেব চন্দ্র সিংহ, চিংড়ী চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা অ্যাড. সামিউল ফেরদৌস পলাশ, জি. এম মোশাররফ হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল হোসেন মাসুম, ছাত্রলীগ নেতা শাহিন আলম সাদ্দাম, ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মিরাজ আহম্মেদ প্রমুখ।
খেলা পরিচালনা করেন এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *