ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুলে সদস্য পদে নির্বাচন আজ

admin ঢাকা
আপডেট: 16 November 2018, 21:47

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুবর্নাবাদ সেন্ট্রাল হাইস্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক সদস্য পদে নির্বাচন আজ। শনিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে অশোক সরকার, ইউনুছ মৃধা, বিকাশ কান্তি হালদার, শহিদুল ইসলাম ও তানজিলা বেগমের সমন্বিত ৫ সদস্যের প্যানেল ছাড়াও মোট ১২ জন প্রার্থী অংশ নিচ্ছেন।
তবে, তাদের মধ্যে ৫ সদস্যের এ প্যানেলটি অভিভাবকদের আস্থা অর্জনে অনেকটাই এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল গাতিদার বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চার শতাধিক অভিভাবক এতে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন চলাকালীন সময়ে শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকদের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *