ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 23:05

ডেস্ক রিপোর্ট: বিএনপি’র আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে তালা উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তালা ডাকবাংলা চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রীমু কসমেটিস মোড়ে গিয়ে শেষ হয়। তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী’র সভাপতিত্বে ও তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান পলাশের সঞ্চালনায় সেখানে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক উত্তম, যুগ্ম যুগ্ম আহবায়ক দীপায়ন মন্ডল, জামিরুল, ইসলামকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম মোড়ল, সাধারণ সম্পাদক রাইয়ান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মোড়ল, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক প্রান্ত, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন তীমুর, সাধারণ সম্পাদক আসলাম গোলদার, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান, সুভাশনী কলেজ ছাত্রলীগের আহবায়ক বাপ্পী, যুগ্ম আহবায়ক সজীব এবং জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা দেবাশীষ, অনিক, রাজুসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *