ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আচরণ বিধি নিশ্চিতে খুলনায় ২০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 22:29

ডেস্ক রিপোর্ট: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি নিশ্চিত করার লক্ষ্যে খুলনা মহানগরীসহ জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ দেয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।
নিয়োগকৃত ম্যাজিষ্ট্রেটগণ হলেন খুলনা মহানগরীর জন্য এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, আরাফাতুল আলম, সুস্মিতা সাহা, বুলি বিশ্বাস, অংগ্যাজাই মারমা, শাহীন সুলতানা, মিজানুর রহমান, জাকির হোসেন, কাজী নাহিদ ইভা, রাশেদুল ইসলাম ও তাপসী রাবেয়া।
খুলনা জেলার জন্য নিয়োগপ্রাপ্তরা হলেন সাবরিনা সুলতানা, আব্দুল আউয়াল, দেলোয়ার হোসেন, সঞ্জীব দাস, ইমরান খান, ঈসমাইল হোসেন, সেন্টু কুমার বড়–য়া, আব্দুল্লাহ আল ফয়সাল ও রাকিবুল হাসান।
খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হেলাল হোসেন বৃহস্পতিবার নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ করেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *