ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

admin ঢাকা
আপডেট: 15 November 2018, 22:17

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৫ নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সদস্য সিরাজুল হক গাইনের সভাপতিত্বে সহকারি শিক্ষক প্রসাদ কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ¦ শহিদুল ইসলাম, আবু ইসলাম মোড়ল, মক্তিযোদ্ধা মোরারী মোহন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন মুখার্জি, সাংবাদিক মনিরুজ্জামান মনি, আব্দুল হক গাইন, রশিদুল আলম।
এ সময় ম্যানেজিং কমিটির সদস্য পারুল পাল, ময়না খাতুনসহ স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
একই দিনে চাম্পাফুল ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়ে বিদয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ রাশিদুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *