ঢাকাWednesday , 14 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

admin ঢাকা
আপডেট: 14 November 2018, 22:10

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন গ্রেফতার হয়েছে।
সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিপ্লব মন্ডলের নেতৃত্বে এএসআই এনামুল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নগরঘাটা গ্রামের আব্দুল করিম খার পুত্র মুস্তাফিজুর রহমানকে বুধবার সন্ধ্যায় তার গ্রাম থেকে গ্রেফতার করেন। আটক মুস্তাফিজুর রহমান ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি বলে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান।
অপরদিকে থানার নিয়মিত মামলার আসামি যুগিপুকুরিয়া গ্রামের মৃত এলাহী বক্সের পুত্র মুজিবুর রহমান (৪৫) কে এসআই শাহাদাৎ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সন্ধ্যায় পাটকেলঘাটা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা পাটকেলঘাটা থানা হেফাজতে আছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *