ঢাকাWednesday , 14 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় বিপুল পরিমাণ ফেন্সিডিলি উদ্ধার, আটক ১

admin
November 14, 2018 8:40 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুুধবার সকাল ১১ টার দিকে গোগা ইউনিয়নের অগ্রভুলোট সীমান্তের বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গোগা বটতলায় অভিযান চালায়। এসময় ৪৬ বোতল ফেন্সিডিলসহ আকলিমা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটক আকলিমা যশোরের চাঁচড়া রায়পাড়া এলাকার আব্দুর রহিমের স্ত্রী।
অপরদিকে পুটখালী বিওপির টহল দল সকাল সাড়ে ১১ টার দিকে পুটখালী জেলেপাড়া মতলবের মোড় এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহবশত: একটি মোটরচালিত ভ্যানকে ধাওয়া করে। চালক এবং আরোহী অপর একজন ভ্যান ফেলে দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভ্যানের পাটাতনের নীচ থেকে ১৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।