ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে ১০ রাউন্ড গুলি ও ফেন্সিডিল উদ্ধার

admin ঢাকা
আপডেট: 13 November 2018, 20:56

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেননি তারা। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল সীমান্তের বারোপোতা মাঠ থেকে গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, পুটখালী সীমান্তের বারোপোতা মাঠে ঘিবা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। এসময় কার্টনটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ১০ রাউন্ড গুলি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক গুলি ও ফেনসিডিল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *