ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাল্টা সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 13 November 2018, 19:42

ডেস্ক রিপোর্ট: বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: হাদী সরদারকে নিয়ে মহিলা মেম্বর স্বপ্না রাণী রায়ের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পরিষদের বাকি সদস্যরা গতকাল মঙ্গলবার বেলা ১টায় খুলনা প্রেসক্লাবে।
লিখিত বক্তব্যে সংরক্ষিত মহিলা সদস্যা শাহারা বেগম বলেন, গত ১১ নভেম্বর ইউনিয়নের ৪,৫, ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর স্বপ্না রাণী রায় চেয়ারম্যান ও বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ হাদী সরদারকে নিয়ে মিথ্যাচার করেছেন। এমন একজন ভাল মানুষকে নিয়ে মহিলা মেম্বর স্বপ্না রাণী রায় এমন মিথ্যা, কলঙ্কজনক, ভুয়া,বানোয়াট, কল্প কাহিনী সাজিয়ে সংবাদ সম্মেলন করবেন তা ভাবতেও পারিনি। মহিলা মেম্বর স্বপ্না রাণী চেয়ারম্যান আঃ হাদী সরদারকে কাকু বলে ডাকেন আর চেয়ারম্যান মহিলা মেম্বরকে মা ডাকেন। পরিষদের সকল কাজ ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা মেম্বরদেরকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে আসছেন। প্রতিটি কাজ চেয়ারম্যান সকলের সিন্ধান্তের উপরে ছেড়ে দেন। উন্নয়নমূলক সকল কাজ প্রতিটি ওয়ার্ডে নিয়মনুযায়ী সুন্দরভাবে বণ্টন হয়। যার চিত্র এলাকায় গেলে জানা যাবে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বহু আগে থেকেও ইউনিয়নের মসজিদ, মন্দির, ক্লাব, রাস্তা-ঘাট ও গরীব-অসহায়দের নিজ উদ্যেগে সহযোগিতা করেছেন। যার কারণে তিনি রেকর্ড পরিমাণ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একটি ষড়যন্ত্র কারী মহল অশান্তি করতে মহিলা মেম্বর স্বপ্নাকে ব্যবহার করছেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মহিলা মেম্বর স্বপ্না উদ্যেশ্যপ্রণোদিত নাটক করছেন। তিনি কারো স্বার্থ হাসিল করাতে কোন কিছুর বিনিময়ে নোংরা খেলায় লিপ্ত হয়েছেন। আড়ালে থাকা কারো গুটি চাল হয়ে এধরনের মিথ্যাচার ও নোংরা কাজ তিনি কিছুর বিনিময় হয়তো করছেন। প্রয়োজনে মহিলা মেম্বার স্বপ্না রাণীর ব্যাপারে এলাকায় খোঁজ-খবর নিন সঠিক তথ্য পাওয়া যাবে, প্রয়োজনে সরেজমিনে গিয়ে তদন্ত করুন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ আবু বক্কর শেখ, সংরক্ষিত মহিলা মেম্বর রুনা লায়লা, মেম্বর শাহরুল ইসলাম, শেখর চন্দ্র রায়, বাবুল হোসেন শেখ, আবুল কালাম হাওলাদার, সাবেক ছাত্রনেতা মিঠুন রায়সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *