ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনা রিপোটার্স ইউনিটির ২৩ সদস্যের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 13 November 2018, 19:41

ডেস্ক রিপোর্ট: খুলনা রিপোটার্স ইউনিটির (কেআরইউ) ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে দৈনিক ইত্তেফাক খুলনা অফিসে সাংবাদিকদের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হক সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ এর খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার খুলনা প্রতিনিধি কাজী শামীম আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি দৈনিক প্রবর্তন পত্রিকার নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত ও মাছরাঙা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মোস্তফা জামাল পপলু, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান এস এম কামাল হোসেন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন ইউএনবির খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম, এনটিভির খুলনা ব্যুরো প্রধান মুন্সী আবু তৈয়ব, দৈনিক আলোকিত বাংলাদেশ এর ব্যুরো প্রধান কাজী মোতাহার রহমান বাবু, দৈনিক জন্মভূমির চিফ রিপোর্টার সোহরাব হোসেন, দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান রাশিদুল ইসলাম, সাপ্তাহিক আমাদের খুলনার চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার সিনিয়র রিপোর্টার এইচএম আলাউদ্দিন, বাংলাভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, সময় টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীমুজ্জামান, দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে, বাংলানিউজ ২৪.কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার এমএ জলিল, দৈনিক খোলা কাগজের ব্যুরো প্রধান জামাল হোসেন, এসএ টিভির ক্যামেরাপার্সন রকিবুল ইসলাম মতি, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান রিতা রাণী দাস ও দৈনিক পাঠকের পত্রিকার স্টাফ রিপোর্টার নীপা মোনালিসা।
সভায় কাজী মোতহার রহমান বাবুকে আহবায়ক ও এইচএম আলাউদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠনা করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক আলোকিত বাংলাদেশ এর ব্যুরো প্রধান কাজী মোতাহার রহমান বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *