ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে তিনটি ওষুধের: দোকানে জরিমানা

admin
November 13, 2018 7:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: যশোরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ওষুধের দোকানে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ জাকির হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ সোমবার দুপুরে শহরের আশা মেডিকেল হল, ঔষধ বিতান ও শোভন ড্রাগ হাউজে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, অভিযানকালে দেখা যায় আশা মেডিকেল হলে বিভিন্ন কোম্পানির বিক্রি নিষিদ্ধ (স্যাম্পল) ওষুধ সংরক্ষণ করে তা বাজারজাত করা হচ্ছে। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান প্রতিষ্ঠানটির মালিক অমল কুন্ডুকে ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্টের ১৮(ক) ধারায় দেড় হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
পাশেই অন্য দুটি ফার্মেসি ঔষধ বিতান ও শোভন ড্রাগ হাউজে একই অপরাধের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ প্রতিষ্ঠান দুটির মালিক উত্তম কুমার ও অরুপ কুমারকে একই আইনের একই ধারায় দুই হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করেন। আদালত চলাকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।