ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন যারা

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 23:00

ডেস্ক রিপোর্ট: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাতক্ষীরা ৪টি আসনের সম্ভব্য প্রার্থীরা।
বিএনপির একধিক সূত্র থেকে সাতক্ষীরা-১ আসনের জন্য সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ আসনে জন্য আব্দুর রউফ, আব্দুল আলিম, তাসকিন আহম্মেদ চিশতি, মাসুম বিল্লাহ শাহিন, সাতক্ষীরা-৩ আসনের জন্য ডা. শহিদুল আলম, সাতক্ষীরা-৪ আসনের জন্য কাজি আলাউদ্দিন, সৈয়দ ইফতেখার আলি মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।
তবে নির্বাচনের তারিখ পেছানোর কারণে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এবং এই একই দিন জমা দেয়ার শেখ তারিখ নির্ধারণ করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। রিজভী বলেন, নির্বাচনের তারিখ পেছানোর কারণে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *