ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ী সিডিও ইয়ুথ টিমের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 21:56

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কাশিমাড়ীতে স্বেচ্ছাসেবী সংস্থা সিডিও ইয়ুথ টিমের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার পূর্ব গোবিন্দপুর এভারগ্রীণ যুব সংঘে এ গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ক্লাবের সভাপতি জিএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের পরিচালক ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান।
উপস্থিত ছিলেন উপজেলা সিডিও ইয়ুথ টিমের আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল, সদস্য সচিব আব্দুল আলিম, ঈশ্বরীপুর ইউনিয়ন সিডিও ইয়ুথ টিমের আহবায়ক জগোবন্ধু কয়াল, সদর ইউনিয়ন সিডিও ইয়ুথ টিমের যুম্ন সাধারণ সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক তুহিন।
এ সময় জিএম হুমায়ূন কবিরকে সভাপতি ও রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মহসিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক আল মামুন, প্রচার সম্পাদক তানভীর হোসেন, ক্রীড়া সম্পাদক তাহমিদ হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সাহদুর রহমান, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *