সাতক্ষীরায় পুরার্কীতির সন্ধান
সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরার তালা সদরের ডাঙ্গানলতা গ্রামের একটি মাঠের মধ্যে বহু বছরের পুরনো একটি মাটির ডিবিতে পুরার্কীতির সন্ধান পেয়েছে প্রতœতত্ত্ব বিভাগ। সোমবার সকাল থেকেই পুরার্কীতির সন্ধানে খনন কাজ শুরু করেছে প্রতœতত্ত্ব বিভাগের দলটি। মাটি খোড়ার শুরুতেই একটি ইটের তৈরি দেওয়ালের সন্ধান পাওয়া গেছে।
প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারি কাস্টরিয়াম শাহিন আলম জানান, বহু বছরের পুরনো এই মাটির ডিবিটি ঝুঁড়িঝাড়ার মাঠ নামে এলাকায় পরিচিত। এটি ২০১২ সালে প্রতœতত্ত্ব বিভাগের আওতায় সংরক্ষিত হয়েছে। প্রতি বছর আমরা নিয়মিত কাজের অংশ হিসেবে মাটির নিচে যে সম্পদ থাকে আমরা সেগুলো উদ্ধার করি। এ বছর আমরা চুয়াডাঙ্গা ও সাতক্ষীরায় কাজ করছি।
তিনি আরও বলেন, এখানে বহু বছর আগের কোন পুরার্কীতি মাটির নিচে চাপা পড়ে আছে সেটি উদ্ধারের জন্য আমরা কাজ শুরু করেছি। তাছাড়া সাংস্কৃতিক যে নিদর্শনগুলো থাকে যেমন হাড়ি, পাতিল, পাথর, ধাতব ও মানুষের তৈরী বিভিন্ন জিনিসপত্র আমরা সেগুলো উদ্ধার করি। পাশাপাশি উদ্ধারের পর সেগুলো সংস্কার করে মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দেই। এখানে শুরুতেই একটি ইটের তৈরী দেওয়ালের সন্ধান পেয়েছি। সেটি কোন বসতবাড়ি, মসজিদ না মন্দিরের সেটা এখনো নিশ্চিত নয়। খনন কাজ শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো।
তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বলেন, সরকারের অনুমতিক্রমেই প্রতœতত্ত্ব বিভাগের প্রতিনিধি দলটি খনন কাজ শুরু করেছে মাত্র। খননকাজ শেষ হলেই বিস্তারিত জানা যাবে।

Leave a Reply