ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্কুল ছাত্র হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 21:10

কোর্ট রিপোর্টার: সাতক্ষীরায় দশ বছরের শিশু ও স্কুল ছাত্র তাপস বিশ্বাস (১০) কে হত্যা করে দেহ মাটিতে পুতে রাখার অপরাধে সাতক্ষীরায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২) নভেম্বর সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়)আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় দেন।
এ সময় দন্ডিত আসামি অশোক কুমার বিশ্বাস ওরফে টুপাল কাঠগড়ায় উপস্থিত ছিল। অশোক তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মহাদেব বিশ্বাসের ছেলে।
মামলার বিবরণ দিয়ে পিপি এড. তপন কুমার দাস জানান, ২০০৭ সালের ১৭ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার রাড়িপাড়া গ্রামের মালোপাড়ার হরেন বিশ্বাসের ছেলে রাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাপস বিশ্বাস (১০) কে আসামিরা অপহরণ করে। পরে তাকে ঘরের মধ্যে শ্বাসরোধ কওে হত্যার পর বাড়ির পাশে একটি পুকুরপাড়ে তার লাশ পুতে রাখে। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় ঘাতক অশোকসহ কয়েকজনকে।
এ ঘটনায় বাদি হয়ে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক কাজী শহিদুজ্জামান। তদন্ত শেষে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দেয়।
বিচারক এই মামলার প্রধান আসামি অশোক কুমার বিশ্বাসকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে লাশ গুম করার অপরাধে তিন বছর কারাদন্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সরকার পক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড. জিয়াউর রহমান । আসামি পক্ষে ছিলেন এড. আবদুল মজিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *