ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেদাপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর আর নেই

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 20:55

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সরদার মুজিবর রহমান (ইন্নালিল্লাহি——রাজিউন)। রবিবার রাত ১টার দিকে খুলনার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে কিডনিজনিত রোগে আকষ্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে খুলনার সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার চরম অবনতি ঘটে। রবিবার বিকেলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে লাইফ সাপোর্টে (আইসিউ) রাখা হয়। স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়ার প্রাক্কালে রাত ১টার দিকে তিনি মারা যান। তিনি উপজেলার খেদাপাড়া গ্রামের মৃত সদরুদ্দীন সরদারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাংঙ্খী রেখে গেছেন। সোমবার বিকাল ৩ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম চেয়ারম্যান মুজিবুর রহমানের নামাজে জানাজায় উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক জনগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *