ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতারণার অভিযোগে শ্যালকের বিরুদ্ধে ভগ্নিপতির মামলা

admin ঢাকা
আপডেট: 12 November 2018, 20:50

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগে ভগ্নিপতি তার শ্যালকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। আদালত এ মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মামলা সূত্রে জানা গেছে, গদাইপুর ইউনিয়নের মেলেকপুরাইকাটীর আব্দুল মজিদ গাজী সম্পত্তি (বন্ধক) হিসাবে গত বছরের ২ জুলাই ৩ লাখ ১ হাজার টাকার চুক্তিতে একই গ্রামের তার শ্যালক মীর শাহিন হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয় এবং প্রথম কিস্তিতে ২ লাখ ৪৬ হাজার টাকা গ্রহণ করেন। ব্যবসায়ী মজিদ অভিযোগ করেছেন, শ্যালক শাহীন নির্দিষ্ট সময় সীমার মধ্যে সম্পত্তি রেজিস্ট্রি সম্পাদন ও সমুদয় অর্থ পরিশোধ না করে তাল বাহানা করতে থাকলে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। তার অভিযোগ এতে সাড়া না মিললে সর্বশেষ শাহীনের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৭৪১/১৮ মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত আসামি শাহীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। থানার ওয়ারেন্ট অফিসার এ মামলার আসামি আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *