ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় নবাগত শিক্ষা অফিসারের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 11 November 2018, 22:00

ডেস্ক রিপোর্ট: তালায় নবাগত উপজেলা শিক্ষা অফিসারের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার।
নূরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা ইমান উদ্দীন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নজরুল ইসলাম, দেবাশিষ দাশ, দেবব্রত রায়, ওরায়দুল্লাহিল আসলাম, আলমগীর হোসেন, সচিন্দ্র নাথ বিশ্বাস, মিজানুর রহমান, সঞ্জয় মন্ডল। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
বক্তব্য রাখেন মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিউল্লাহ, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূর্যপাল, দক্ষিণ বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন, শ্রীমন্তকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজারুল ইসলাম, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা খানম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬২ জন সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রাপ্তদের ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *