ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১, ২ ও ৪ আসন থেকে এরশাদ, দিদার বখত ও আজহার জাপা’র মনোনয়ন কিনেছেন

admin ঢাকা
আপডেট: 11 November 2018, 22:19

সাতক্ষীরা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পর্টি দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ইমামুয়েলস মিলনায়তনে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তিনটি আসনে মনোনয়ন পত্র গ্রহণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সাতক্ষীরা-৪, ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনের মনোনয়ন ক্রয় করেন বলে সূত্র জানিয়েছে।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান, সাতক্ষীরা-৪ আসন থেকে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ মনোনয়ন পত্র নিয়েছেন। এছাড়া সাতক্ষীরা-১ আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও সাতক্ষীরা-২ আসন থেকে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী সুনীল শুভ রায় বলেন, সাতক্ষীরায় এবার আমাদের সিট কয়েকটি হবে। তবে ৪টির মধ্যে কয়টি হবে সেটি এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *