ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 11 November 2018, 20:36

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষকদের বৈশাখী ভাতা এবং ৫% ইনক্রিমেন্ট দেওয়ার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লেয়াজো কমিটির বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজ্জাক পার্কে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে জননেত্রী শেখ হাসিনার এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লেয়াজো কমিটির আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব বিএম শামছুল হক, আব্দুল লতিফ, মিজানুর রহমান, আব্দুল জব্বার, আমিনুর রহমান, ইদুজ্জামান ইদ্রিস, আব্দুল্লাহ, মনোরঞ্জন কর্মকার, মাগফুর রহমান, আবুল কালাম, অরুপ কুমার সাহা, কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাবন্ধব সরকার। তিনি শিক্ষকদের জন্য যে মহনতী উদ্যোগ গ্রহণ করেছেন তা শিক্ষক সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *