ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

admin ঢাকা
আপডেট: 11 November 2018, 20:34

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ উপলক্ষে কেক কাটা, আনন্দ মিছিল, আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগের নেতাকর্মীদের পাশাপাশি আ‘লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে বের হওয়া মিছিলটি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রাদক্ষিণ করে। কাছারি মসজিদ সংলগ্ন দলীয় অফিসে কেক কাটার পর সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ.লীগ নেতা ভূট্টোলাল গাইন, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, শেখ মারুফ আহম্মেদ জনি, শাকিল খান জজ, ফাহিম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *