সাতক্ষীরা জেলার সাহিত্যাঙ্গনকে আরো বেগবান ও সমৃদ্ধ করা এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য ১০ নভেম্বর (শনিবার) বিকাল ৪ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য পরিষদের কার্যনিবাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের আঃ রব ওয়ার্ছী, ম. জামান, এসএম নাজমুল হাসান, শেখ মোসফিকুর রহমান মিল্টন, দিলরুবা রোজ, জিএম হুমায়ুন কবির, মহাসিনুল ইসলাম, রফিকুল বারি, গাজী মনির, রবিউল ইসলাম, হাফিজুল ইসলাম, রবিউল ইসলাম রবি, আমিরুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মাজহারুল ইসলাম, আব্দুল মমিন, আ. আজিজ, মনিরুজ্জামান মুন্না, সলাহউদ্দিন প্রমূখ।
সভায় এস এম নাজমুল হাসান ও শেখ মোসফিকুর রহমান মিল্টনকে সংগঠনের কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। সভায় মাসিক সাহিত্য পাঠ ও বার্ষিক বনভোজন, ক্রীড়া এবং পুরস্কার বিতরণীসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক ম.জামান। প্রেস বিজ্ঞপ্তি
