ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় দলীয় মনোনয়নের দাবিতে সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দের সমাবেশ

admin ঢাকা
আপডেট: 10 November 2018, 21:36

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আ’লীগের দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবিতে সাবেক ছাত্রলীগ নেতাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় থানা সদরে পাঁচ রাস্তার মোড়ের শহীদ আলাউদ্দীন চত্বরে পাটকেলঘাটা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হকের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক শেখ মারুফ হোসেন, সাবেক ছাত্র নেতা ও বর্তমান স্বেচ্ছা সেবকলীগের প্রচার সম্পাদক শেখ শাহিদুজ্জামান পাইলট, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রাশিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা দেবাশিষ মুখার্জী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, সাবেক নেতা আবু হোসেন, সাইফুল ইসলাম, শেখ তরিকুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোস্তফা সরোয়ার মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মাহফুজুর রহমান, সাবেক ছাত্রনেতা মুন্নাফ হোসেন শিম্পু, শেখ শহিদুল ইসলাম, আসাদুজ্জামান, কলেজ ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান, আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা ওসমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তালা-কলারোয়ার মাটি আওয়ামী লীগের ঘাটি। এ আসন থেকে বার বার আওয়ামী লীগের প্রার্থীরা এমপি নির্বাচিত হয়েছেন। এখানে কোন শরিক দলকে আর এমপি হিসেবে দেখতে চায় না। গত দশম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টিকে মনোনয়ন দেওয়ায় অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি নির্বাচিত হয়ে আ’লীগের উপকার নয়, ক্ষতিই হয়েছে। তাই এ আসনে কোন শরিক দলকে আর এমপি হিসাবে দেখতে চান না তারা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, নৌকা প্রতীক শরীক দলকে দিতে চাই না, প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে আমাদের নায্য দাবি আদায় করে নিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *