ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: চুকনগরে ৩ পরীক্ষার্থী ও ৩ কক্ষ পরিদর্শক বহিস্কার

admin
November 10, 2018 8:42 pm
Link Copied!

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর (খুলনা): চুকনগর হাছানিয়া দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় বই দেখে লেখার অপরাধে তিন পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার দায়ে তিন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন উপজেলার টিপনা আঙ্গারদহা দাখিল মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান, নুরানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক রুহুল আমীন এবং পাঁচপোতা দাখিল মাদ্রাসার শিক্ষিকা মিসেস রুপা খাতুন। তিন পরীক্ষার্থী শোভনা দাখিল মাদ্রাসার ছাত্র মাহফুজ শেখ (রোল-২৬৫৮৯৪), আঁঠারোমাইল বিএমকে দাখিল মাদ্রাসার ছাত্র সুলাইমান (রোল-২৬৫৯৯৯) এবং একই মাদ্রাসার ছাত্র হাবিবুর রহমান (রোল-২৬৬০০৫)। কেন্দ্র সচিব সম শাহীন কাদির জানান, ইংরেজী পরীক্ষা চলাকালীন হঠ্যাৎ করে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম একটি কক্ষে প্রবেশ করেন। এ সময় ওই কক্ষে পরীক্ষার্থীরা কয়েকটি বইয়ের পাতা লুকানোর সময় তিনি দেখে ফেলেন। এরপর হল সুপার টিপনা আঙ্গারদহা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজিদ হুসাইনকে বইয়ের পাতা উঠাতে বলেন এবং তিন পরীক্ষার্থী ও ওই কক্ষে দায়িত্ব পালনকারী কক্ষ পরিদর্শক ৩ জনকে বহিস্কারের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক তাদের বহিস্কার করা হয়েছে। কেন্দ্রে দায়িত্ব পালনকারী ডুমুরিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ ফারুক হেসেন বলেন, আমি ওই ঘটনার সময় অন্য কক্ষে ছিলাম। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম বলেন, বহিস্কৃত পরীক্ষার্থীরা বই দেখে লিখছিল। আমি কক্ষে প্রবেশ করার সাথে সাথে তারা বই লুকানোর চেষ্টা করে। এসময় হল সুপার ও কক্ষ পরিদর্শককে বই উদ্ধার করতে বলি এবং ৩ পরীক্ষার্থীকে বহিস্কারসহ ৩ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।