ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ৪টি আসনে প্রথম দিনে আ’লীগের মনোনয়ন কিনলেন যারা

admin ঢাকা
আপডেট: 9 November 2018, 23:54

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনেই সাতক্ষীরার চারটি আসন থেকে ১৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে। শুক্রবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এসব প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এর মধ্যে রয়েছেন সাতক্ষীরা-১ আসন থেকে কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, জেলা আ’লীগের সাবেক
সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। সাতক্ষীরা-২ আসন থেকে বর্তমান সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি, জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাবেক ছাত্রলীগ নেতা আ হ ম তারেক উদ্দীন, সদর উপজেলা সভাপতি শওকাত হোসেন, কাজী এরতেজা হাসান।
সাতক্ষীরা-৩ আসন থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
সাতক্ষীরা-৪ আসন থেকে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক সভাপতি শেখ মাসুদা খানম মেধা, মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আতাউর রহমান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিস, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *