ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মা ও মেয়েকে পিটিয়ে জখম

admin ঢাকা
আপডেট: 9 November 2018, 21:51

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়ায় মৎস্য ঘেরের ভেড়ি দিয়ে যাওয়ায় মা ও মেয়েকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চারকুনি বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চারকুনি বিলে দীর্ঘদিন ঐ গ্রামের মনতেজ আলীর ছেলে শহিদুল ও প্রতিবেশী আব্দুল মজিদেও ছেলে নজরুল ইসলাম বাবু যৌথ ভেড়ি দিয়ে মাছ চাষ করেন। শুক্রবার বিকাল ৫টার দিকে তাদের ভেড়ি দিয়ে শহিদুলের স্ত্রী ছফুরা খাতুন ও কন্যা আমেনা খাতুন ঘাস নিয়ে বাড়িতে ফেরার পথে বাধা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নজরুল ইসলাম বাবু। এতে কথাকাটি একপর্যায়ে নজরুল ক্ষিপ্ত হয়ে শহিদুলের স্ত্রী ছফুরা খাতুন ও কন্যা আমেনা খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে গেলে নজরুল তাদেরকে জীবননাশের হুমকি দিতে থাকে। পরে স্থানীয়রা নজরুলের হুমকি উপেক্ষা করে আহত ছফুরা ও আমেনা খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *