ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 9 November 2018, 21:23

ফিংড়ী প্রতিনিধি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) দুপুর ২টায় ক্লাব হল রুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আইয়ুব হোসেন রানার পরিচালনায় সভায় সহ-সভাপতি মাস্টার সুব্রত দাশ, শেখ বাদশা, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সাংগঠনিক সম্পাদক এমএম নূর আলম, অর্থ সম্পাদক মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমিন হোসেন ছট্টু, প্রচার সম্পাদক বাপন মিত্র, নির্বাহী সদস্য শেখ হেদায়েতুল ইসলাম, সদস্য উত্তম কুমার দাশ, তপন বিশ্বাস ও জিএম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গত ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ক্লাবের নতুন সদস্য অন্তর্ভূক্তির ঘোষণা মোতাবেক ৭ জনকে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সদস্য হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত গৃহিত হয়। নতুন সদস্যরা হলেন মাসুম বাবুল, শেখ আসাদুজ্জামান মুকুল, আবুল হাসান, বিএম আলাউদ্দীন, শাহিনুর রহমান, তারিকুল ইসলাম, রাবিদ মাহমুদ চঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *