ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর আওয়ামী লীগের আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 9 November 2018, 21:07

শ্যামনগর প্রতিনিধি: নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করায় অভিনন্দন জানিয়ে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এমপি জগলুল হায়দারের নির্দেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান পিপি জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে শত শত নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মোড়ে এক পথসভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম কুমার মৃধা, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জুলফিকর আল মেহেদি লিটন, প্রভাষক মোশারফ হোসেন, যুবলীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি একরামুল হক লায়েস প্রমূখ। এসময় বক্তারা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সাথে এমপি জগলুল হায়দারের নির্দেশে সকল ইউনিয়নে আওয়ামী লীগের আনন্দ মিছিল বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *