ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে তিনি এ দলীয় মনোনয়ন ক্রয় করেন।
আসাদুজ্জামান বাবু জানান, সাতক্ষীরা-১ আসনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছি। এ সময় তিনি, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, আওয়ামী তাঁতীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের কাছে দোয়া কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
