ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ইশা’র নির্বাচনী সমাবেশ

admin
November 8, 2018 10:03 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তালা উপজেলা শাখার আয়োজনে পাটকেলঘাটার কুমিরা হাইস্কুল মাঠে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা শেখ মাহমুদুল হাসান। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চরমোনাই পীর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আছাদুল হক।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী শাসন তন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় যগ্ম সাধারণ সম্পাদক এফ এম আতিকুর রহমান, সাতক্ষীরা ৩ আসনের প্রার্থী ডাঃ ইহসাক, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতি রবিউল ইসলাম, শেখ ওয়েজুর রহমান, তালা উপজেলা সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম বিপ্লবী, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি নুরে সুলাইমান, সাধারণ সম্পাদক মাসুদ হোসেন প্রমুখ। বক্তারা আগামী নির্বাচনে পাখা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
এদিকে পাটকেলঘাটা ফুটবল মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি পাটকেলঘাটা থানা শাখার উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আছরবাদ মুজাহিদ কমিটি পাটকেলঘাটা থানা শাখার ছদর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রজব আলী, পরাণদহ মাদ্রাসার মুহতামিম মুফতি মাওলানা রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জাহিদুল বাশার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।