ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিল্পী ঐক্যজোটের উদ্যোগে প্রধানমন্ত্রীর অনুদান পেলেন শোবিজের চার তারকা

admin ঢাকা
আপডেট: 8 November 2018, 20:51

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: শোবিজ তারকা প্রবীর মিত্র, রেহেনা জলি, নতুন ও কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় তাদের গণভবনে ডেকে মোট ৯০ লক্ষ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে এই চার অভিনয় শিল্পীর হাতে তুলেন দেন তিনি।
এ সময় চলচিত্রের বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্রকে ২৫ লক্ষ, রেহেনা জলিকে ২৫ লক্ষ, অনিনেত্রী নতুনকে ২০ লক্ষ এবং শিল্পী কুদ্দুস বয়াতিকে ২০ লক্ষ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়। অনুদান গ্রহণের সময় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাট্য নির্মাতা জিএম সৈকত।
উল্লেখ্য, শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অভিনেতা ডিএ তায়েবের পরামর্শে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধায়নে প্রধানমন্ত্রীর কাছে কয়েক দিন আগে আবেদন করেন এই শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *