ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খলিষখালীর কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

admin ঢাকা
আপডেট: 8 November 2018, 20:48

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: খলিষখালী ইউনিয়নের ৩৩টি গ্রামের ১১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ নভেম্বর)) কৃষি অধিদপ্তরের উদ্যোগে তালা উপজেলা চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার পরিষদের চেয়াম্যান ঘোষ সনৎ কুমার কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, তালা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অনিমেশ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান জেবুন্নেসা খানম, খলিষখালী ইউপি চেয়াম্যান মোজাফ্ফর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *