ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় কালীপূজা উপলক্ষ্যে কবিগান

admin ঢাকা
আপডেট: 8 November 2018, 20:38

মনজুরল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় শ্যামা কালীপূজা উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) রাতে হরিণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কবি গানের আসর অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আরো উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম প্রমুখ।
পাল্টাপাল্টি যুক্তিতর্ক ও গানে-গানে দুই কবিয়ালের লড়াই এবং হারমোনিয়াম, ঢোল, বাঁশি ও বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে মনোমুগ্ধকর এ আসর দেখতে দূর-দূরান্ত থেকে হাজার-হাজার দর্শক শ্রোতা আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *