ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জাসদের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 21:59

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) বিকাল ৫টায় তালা উপজেলা জাসদের আয়োজনে জাসদের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়। যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তা মোড়স্থ আলাউদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুসার পরিচালনায় বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, কৃষক জোটের তালা উপজেলার আহবায়ক সরদার মোসলেম উদ্দীন, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আব্দুল আলীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *