ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে সরকারের উন্নয়ন তুলে ধরে উঠান বৈঠক

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 21:52

আশাশুনি প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় কুড়িকাহুনিয়ার উত্তর গাজী পাড়ায় প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
যুবলীগ নেতা বারিক হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রিয়াছাত আলী মামুন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আইয়ুব আলী সরদার, কোহিনুর ইসলাম বাবু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্যের পরিবর্তন করে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিল্প সব ক্ষেত্রেই দেশে আজ উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। তাই দেশের উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *