ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোভনালী ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন: টিটল সভাপতি, মৃনাল সম্পাদক

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 21:50

আশাশুনি (শোভনালী) প্রতিনিধি: আশাশুনির শোভনালী ইউনিয়ন শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।
বুধবার (৭ নভেম্বর) বিকালে বদরতলা হাজী জালাল উদ্দীন কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মো. সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি শুম্ভুজিৎ মন্ডল।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্যা, গোপাল চন্দ্র সরকার, শ্রমিক নেতা তারিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আহসান গাজী, সাংবাদিক শাহাদাৎ হোসেন টিটল, যুবলীগ নেতা নাজমুছ সাকিব লিটন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাংবাদিক শাহাদাৎ হোসেন টিটলকে সভাপতি, মৃনাল কান্তি মন্ডলকে সাধারণ সম্পাদক ও সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়কে সাংগঠনিক সম্পাদক করে দু’বছর মেয়াদি ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *