ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে আ’লীগের কর্মী সভায় নৌকায় ভোট দেয়ার আহবান

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 21:42

চুকনগর (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার চুকনগরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কার পক্ষে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বুধবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় এই আহবান জানানো হয়।
আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তাফা কামাল খোকন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন মোড়ল, শেখ আব্দুস সামাদ, সরদার অহিদুল ইসলাম, মাষ্টার জহুরুল ইসলাম, মাষ্টার সুকুমার কুন্ডু, অরুন নন্দী, জেলা যুবলীগ নেতা প্রভাষক জিএম ফারুক হোসেন, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সরদার শরিফুল ইসলাম, আব্দুল হামিদ গাজী, বিকাশ মন্ডল, নগেন্দ্র নাথ মন্ডল, রাখী আক্তার, রেবেকা গাজী, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, ইকবাল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, ইসহাক আলী গাজী, বিষ্ণু পদ মন্ডল, আমজাদ হেসেন, মোফাজ্জেল হোসেন, এনামুল হক লাভলু, জিএম ফরিদ হোসেন, সরদার কবিরুল ইসলাম, রেশমা বেগম, শিখা বসাক, ইব্রাহিম হোসেন, কেএম মফিজুল ইসলাম, মাহাবুব আলম সোহাগ, ইমরান হুসাইন, বিপ্লব ঘোষ, নাজমুল হোসেন, ইয়াসিন হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *