ঢাকাWednesday , 7 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 7 November 2018, 20:45

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজিসহ একাধিক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন হাবিবুল্লাহ নামে এক ভুক্তভোগী । বুধবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় কলারোয়া রিপোর্টার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন তিনি। হাবিবুল্লাহ পৌরসভাধীন তুলসীডাঙ্গা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। বেসরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকতা করি। পাশাপাশি ডিশ ব্যবসায়ী প্রতিষ্ঠান “জয়েন্ট স্যাটেলাইট” এর অন্যতম স্বত্ত্বাধিকারী। বিগত ২ অক্টোবর কলারোয়ার অপর ডিশ ব্যবসায়ী “মৌসুমি কেবল নেটওয়ার্ক” এর সত্ত্বাধিকারী মুজিবর রহমান আমাকে ও আমার অন্য ব্যবসায়িক পার্টনারদের বিরুদ্ধে বিজ্ঞ সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা (নং-৩৮৫/৩৮৭/৩৪) করেন। বাদী মুজিবর রহমান ২ অক্টোবর কলারোয়া হাইস্কুল মার্কেটের ২য় তলায় অবস্থিত মৌসুমি কেবল নেটওয়ার্কে (তার ব্যবসায়িক অফিস) বেলা ১১টায় আমি ও আমার পার্টনারগণ হাজির হয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছি বলে দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন, যা সবই মিথ্যা। কারণ উল্লেখিত দিন ও সময়ে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ টায় হাজির হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর পূর্বক বেলা ৪ টা ১৫ মিনিট পর্যন্ত ছিলাম। আমি ও আমার ব্যসায়িক পার্টনারগণের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পর্কে কিছুই জানতাম না। বিজ্ঞ আদালতের নোটিশ পেয়ে এ সম্পর্কে অবগত হই। সম্মেলনে উপস্থিত ছিলেন অহেদ আলী, হাফিজুল ইসলাম, ইমান আলী, ইকবাল ও পলাশ।
এ বিষয়ে বাদী মুজিবর রহমানের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু তিনি রিসিভ করেননি। যে কারণে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *