ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিকল্পধারার সমাবেশ বৃহস্পতিবার, থাকবেন বি চৌধুরী

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 21:42

এস.এম নাহিদ হাসান: আগামীকাল বৃহস্পতিবার শ্যামনগরের বাস টার্মিনাল চত্বরে বিকল্পধারার সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এই সমাবেশে বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ.কিউ.এম বদরুদ্দোজ্জা চৌধুরী।
এছাড়া সমাবেশে বিকল্পধারার মহাসচিব ও সাবেক মন্ত্রী মেজর (অব.) আব্দুল মান্নান, বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম সরোয়ার মিলন, বি.এল.ডি.পি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল-আজাদ, বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শমসের মবিন চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশ’র যুগ্ম মহা-সচিব মাহি বি. চৌধুরী, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গনীর অংশ নেওয়ার কথা রয়েছে।
বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা সুপ্রভাত সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সমাবেশ উপলক্ষ্যে শ্যামনগর-কালিগঞ্জে মাইকিং ও পোস্টারিং করা হয়েছে দলটির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *