ঢাকাTuesday , 6 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের ভেটখালীতে ডাচ্ বাংলার এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 6 November 2018, 21:39

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের ভেটখালীতে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার রমজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভেটখালী বাজারে মাহাদী এন্টারপ্রাইজে ডাচ্ বাংলা ব্যাংকিং’র এজেন্ট ব্যাংকের কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ডাচ্ বাংলা ব্যাংকের সকল প্রকার সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রধান মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ডাচ্ বাংলা ব্যাংকের সাতক্ষীরা জেলা অফিসার মো. নূরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো. শাহিন আলম, সমাজ সেবক মো. ফেরদাউস হোসেন খোকন, রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিপ্লব বিশ্বাস, রমজাননগর রিপোটার্স অ্যান্ড অনলাইন ক্লাবের সভাপতি মো. নূরুন্নবী ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক জিএম আব্রাহাম লিংকন, সাংবাদিক মো. আকতার হোসেন, জিএম শহিদুজ্জামান লিয়ন, মো. কাদের খাঁ, আশিকুজ্জামান লিমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *