শহরে রাস্তার উপরে ইট, বালি ও রড রাখায় জরিমানা
SAMSUNG CAMERA PICTURES আবু রাইয়ান: রাস্তার উপরে ইট, বালি ও রড রাখায় এক মিস্ত্রিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের নবারুণ হ্ইা স্কুল ও মুন্সীপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লংঘন করায় ১০নং ধারায় মিস্ত্রি আব্দুল জব্বারকে পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে রাস্তার উপরে রাখা ইট, বালি সরানো হয়েছে এবং আইন অমান্যকারীদের সতর্ক করা হয়।

Leave a Reply