কালিগঞ্জে সাংবাদিক আবু হাবিবের মায়ের ইন্তেকাল, বিভিন্ন সংগঠনের শোক
কালিগঞ্জ প্রতিনিধি: দৈনিক দৃষ্টিপাত’র কালিগঞ্জ ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ আবু হাবিবের মাতা এবং মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামের মরহুম আবু হায়দারের স্ত্রী মজিদা বেগম (৭২) আর নেই।
সোমবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক শেখ আবু হাবিবের মায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নারায়ন চক্রবর্তী রাজিব, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক এমডি আরাফাত আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, শেখ শাওন আহমেদ সোহাগ, সদস্য জাহাঙ্গীর আলম, লাভলু আক্তার, জিএম বারী, অসিত সেন, ফারুক হোসেন লিমন, আফজাল হোসেন, জামাল উদ্দীন প্রমুখ।
এছাড়াও কালিগঞ্জ প্রেস ক্লাব, কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক সমিতি, নলতা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শেখ আবু হাবিবের মায়ের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছে।

Leave a Reply